২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে হাম্মামের জীবনে স্বস্তি

ফিফার আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয় পেয়েছেন মোহাম্মদ বিন হাম্মাম। গত বছরের জুনে ফিফার সভাপতি নির্বাচনের সময় অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টার অভিযোগে শাস্তিটা পেয়েছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 04:47 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফিফার আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয় পেয়েছেন মোহাম্মদ বিন হাম্মাম। গত বছরের জুনে ফিফার সভাপতি নির্বাচনের সময় অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টার অভিযোগে শাস্তিটা পেয়েছিলেন তিনি। ঐ নির্বাচনে হাম্মাম ছিলেন ফিফার দীর্ঘ দিনের সভাপতি সেপ ব্ল¬্যাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী। অভিযোগটা ওঠার পর শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান হাম্মাম। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন তিনি। এবং রাজনৈতিক কারণে তাকে ফাঁসানোর দাবিও করে আসছিলেন। ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট’-এর পক্ষ েেক জানানো হয়েছে, তিন সদস্যের বিচারক প্যানেল হাম্মামকে নির্দোষ মনে না করলেও নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষে রায় দিতে তারা বাধ্য হয়েছেন। কারণ হাম্মামের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রমাণ আদালতে উপস্থাপন করতে র্ব্য হয়েছে ফিফা। তবে স্বাধীনভাবে ফুটবল সংক্রান্ত কর্মকান্ডে অংশ নিতে পারবেন না তিনি। অবৈধ অর্থ লেনদেনের অভিযোগের প্রমাণ পাওয়ায় মঙ্গলবার তাকে ৩০ দিনের জন্য বহিষ্কার করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। নয় বছর এএফসির সভাপতি ছিলেন হাম্মাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৪৫ঘ.