২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন নাদাল

চোটের কারণে লন্ডন অলিম্পিক থেকে সরে দাঁড়িয়েছেন গত অলিম্পিকে পুরুষ এককে সোনা জয়ী রাফায়েল নাদাল। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, “লন্ডন অলিম্পিকে অংশ নেয়া মতো অবস্থায় আমি নেই। তাই স্পেন দলের সঙ্গে আমি যাচ্ছি না।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 04:27 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে লন্ডন অলিম্পিক থেকে সরে দাঁড়িয়েছেন গত অলিম্পিকে পুরুষ এককে সোনা জয়ী রাফায়েল নাদাল। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, “লন্ডন অলিম্পিকে অংশ নেয়া মতো অবস্থায় আমি নেই। তাই স্পেন দলের সঙ্গে আমি যাচ্ছি না।” রেকর্ড ৭ বারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন অবশ্য তার চোট সম্পর্কে কিছু বলেননি। ধারণা করা হচ্ছে বাঁ হাঁটুর চোটই তাকে ভোগাচ্ছে। উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে হেরে যাওয়ার পর আর কোর্টে নামেননি নাদাল। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে নাদালেরই স্পেনের পতাকা বহন করার সম্ভাবনা ছিলো। সেই সম্ভাবনা ভেঙ্গে যাওয়ায় ভীষণ কষ্ট পেয়েছেন তিনি। নাদাল বলেন, “এটা আমার টেনিস-জীবনের অন্যতম দুঃখের দিন। কারণ আমার লক্ষ্য ছিলো লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে স্পেনের পতাকা বহন করা। কিন্তু তা করতে পারছি না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সিদ্ধান্তটা নেয়া কতটা কঠিন ছিলো আমার জন্য।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২২৭ঘ.