২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর কষ্টের জয়

বৃহস্পতিবার প্রিমিয়ার হকি লিগে মেরিনার ইয়াংসকে অতি কষ্টে হারিয়েছে আবাহনী লিমিটেড। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনীর জয় ৩-২ গোলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার প্রিমিয়ার হকি লিগে মেরিনার ইয়াংসকে অতি কষ্টে হারিয়েছে আবাহনী লিমিটেড। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনীর জয় ৩-২ গোলের। অবশ্য প্রথমার্ধে আবাহনী ৩-০ গোলে এগিয়ে ছিলো। মোহাম্মদ জোবায়ের, ইকবাল নাদির প্রিন্স ও সাব্বির আহমেদ খান একটি করে গোল করেন বিজয়ী দলের পক্ষে। মেরিনার্সের দুই গোলদাতা মোস্তাফিজুর রহমান লালন ও তাহের আলী। দিনের অন্য ম্যাচে সাধারণ বীমা ৪-০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। বীমার হয়ে এনামুল কবীর তুর্য্য তিনটি ও হারপিত বানসাল একটি গোল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০০ঘ