ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার প্রিমিয়ার হকি লিগে জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৪-১ গোলে হারিয়েছে সোনালী ব্যাংককে।
ঊষার হয়ে পাকিস্তানের শাহবাজ আলী দুটি এবং আক্তার আলী ও রাব্বি সালেহীন একটি করে গোল করেন।
সোনালী ব্যাংকের একমাত্র গোলদাতা রানা জোবায়ের।
অন্য ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব ও ওয়ারী ক্লাব গোলশূন্য ড্র করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১০ঘ.
bdnews24