ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার মহিলা সুপার লিগ ফুটবলে সোমার হ্যাটট্রিকের সুবাদে গোপালগঞ্জ ৯-০ গোলে মানিকগঞ্জকে হারিয়েছে।
এছাড়া পদ্মা রানী দুটি এবং নাজমা, তিথি, টুম্পা ও শাহানন্দী একটি করে গোল করেন বিজয়ী দলের পক্ষে।
দিনের অন্য ম্যাচগুলোতে নারায়ণগঞ্জ ৫-০ গোলে সিলেটকে এবং নরসিংদী ২-০ গোলে কিশোরগঞ্জকে হারিয়েছে এবং পটুয়াখালী ও হবিগঞ্জ গোলশূন্য ড্র করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩৭ঘ.
bdnews24