২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাম্মামের জন্য আরেকটি আঘাত

প্রায় এক বছরের তদন্ত শেষে অবৈধ অর্থ লেনদেনের প্রমাণ পাওয়ায় সাবেক সভাপতি মোহাম্মদ বিন হাম্মামকে বহিষ্কার করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। মঙ্গলবার এক বিবৃতিতে এএফসি এই তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 05:44 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় এক বছরের তদন্ত শেষে অবৈধ অর্থ লেনদেনের প্রমাণ পাওয়ায় সাবেক সভাপতি মোহাম্মদ বিন হাম্মামকে বহিষ্কার করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। মঙ্গলবার এক বিবৃতিতে এএফসি এই তথ্য জানিয়েছে। ফিফার আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে বর্তমানে আইনি লড়াই চালিয়ে যাওয়া হাম্মামকে ৩০ দিনের জন্য বহিষ্কার করেছে এএফসি। এই বহিষ্কারের কারণ সম্পর্কে এএফসির পরিচালনা পর্ষদ জানিয়েছে, “মোহাম্মদ বিন হাম্মাম সভাপতি াকার সময় বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা এবং তা কার্যকর করার সময় এএফসির ব্যাংক হিসাবে ও তার (হাম্মামের) ব্যক্তিগত হিসাবে র্অ এসেছে বা বাইরে গেছে।” গত বছর জুনে ফিফা সভাপতি নির্বাচনে সেপ ব্ল্যাটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন হাম্মাম। কিন্তু তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগ ওঠায় শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান। সুবাদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুননির্বাচিত হন ব্ল¬্যাটার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৪৩ঘ.