২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাজাক্স ও আজাদের জয়

সোমবার প্রিমিয়ার হকি লিগে জয় পেয়েছে অ্যাজাক্স ও আজাদ স্পোর্টিং ক্লাব। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অ্যাজাক্স ৬-২ গোলে বাংলাদেশ পুলিশকে এবং আজাদ ৩-২ গোলে বাংলাদেশ এসসিকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার প্রিমিয়ার হকি লিগে জয় পেয়েছে অ্যাজাক্স ও আজাদ স্পোর্টিং ক্লাব। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অ্যাজাক্স ৬-২ গোলে বাংলাদেশ পুলিশকে এবং আজাদ ৩-২ গোলে বাংলাদেশ এসসিকে হারিয়েছে। অ্যাজাক্সের হয়ে ইমতিয়াজ আহমেদ রুবেল হ্যাটট্রিকসহ চারটি এবং তৈমুর মালেক ও ফয়সাল হোসেন একটি করে গোল করেন। পুলিশের দুই গোলদাতা রানা দাস ও জুয়েল মন্ডল। অন্য ম্যাচে আজাদের হয়ে রোমান সরকার দুটি ও শোয়েব আলী একটি এবং বাংলাদেশ এসসির হয়ে রাকিবউদ্দিন ও আব্দুস সামাদ মামুন একটি করে গোল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৭ঘ.