২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকে অংশ নিয়েই ইতিহাসের পাতায় শাহসাভারি

অলিম্পিক টেবিল টেনিসে প্রথম ইরানী নারী হিসেবে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন নেদা শাহসাভারি। উচ্ছ্বসিত শাহসাভারি জানিয়েছেন, স্বদেশকে একটি পদক উপহার দেয়ার লক্ষ্য নিয়েই লন্ডন যাচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 06:58 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিক টেবিল টেনিসে প্রথম ইরানী নারী হিসেবে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন নেদা শাহসাভারি। উচ্ছ্বসিত শাহসাভারি জানিয়েছেন, স্বদেশকে একটি পদক উপহার দেয়ার লক্ষ্য নিয়েই লন্ডন যাচ্ছেন তিনি। গত জানুয়ারিতে তেহরানে অনুষ্ঠিত মধ্য এশিয়ার অলিম্পিক বাছাইয়ে কাজাখস্তানের ইয়েলেনা শাগারোভাকে হারিয়ে হৈ-চৈ ফেলে দিয়েছিলেন শাহসাভারি। তিনি বলেন, “শাগারোভাকে হারিয়ে আমি ভীষণ রোমাঞ্চ বোধ করেছিলাম। তার ঠিক দুই মাস আগে সে আমাকে হারিয়েছিলো। এটা অসাধারণ অনুভূতি।” “আমি এটা (অলিম্পিকে অংশ নেয়া) করতে পেরেছি। আশা করি অলিম্পিক টেবিল টেনিসে আমিই শেষ ইরানি নারী হবো না,” যোগ করেন ২৫ বছর বয়সী শাহসাভারি। আন্তর্জাতিক টেবিল টেনিস র‌্যাংকিংয়ে ৪৯০ নম্বরে থাকা শাহসাভারি ছাড়াও আরো ৭ জন ইরানি নারী লন্ডন অলিম্পিকে অংশ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০০৫৭ঘ.