২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান-আবাহনীর বিশাল জয়

রোববার প্রিমিয়ার হকি লিগে বিশাল ব্যবধানে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আবাহনী লিমিটেড। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মোহামেডান ১২-১ গোলে আজাদ স্পোর্টিং ক্লাবকে এবং আবাহনী ৮-৩ গোলে সোনালী ব্যাংককে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 02:13 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার প্রিমিয়ার হকি লিগে বিশাল ব্যবধানে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আবাহনী লিমিটেড। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মোহামেডান ১২-১ গোলে আজাদ স্পোর্টিং ক্লাবকে এবং আবাহনী ৮-৩ গোলে সোনালী ব্যাংককে হারিয়েছে। টানা অষ্টম জয় পাওয়া মোহামেডানই এখন লিগের শীর্ষে। তারকা স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমির হ্যাটট্রিকসহ পাঁচ গোলে মোহামেডানের সাফল্যের ভিত রচিত। এছাড়া মামুনুর রহমান চয়ন দুটি এবং মশিউর রহমান বিপ্ল¬ব, শেখ মোহাম্মদ নান্নু, আলমগীর ইসলাম, তাপস বর্মণ ও ইশতিয়াক আহমেদ একটি করে গোল করেন। আজাদের একমাত্র গোলটি রোমান সরকারের। অন্য ম্যাচে সপ্তম জয়ের দেখা পাওয়া আবাহনীর পক্ষে হ্যাটট্রিক করেন ইকবাল নাদের প্রিন্স। সাব্বির আহমেদ তিন গোল করলেও তার হ্যাটট্রিক হয়নি। এছাড়া মোহাম্মদ জোবায়ের ও প্রসেনজিত একটি করে গোল করেন বিজয়ী দলের হয়ে। সোনালী ব্যাংকের তিন গোলদাতা মোহাম্মদ ইমরান, অজিত কুমার ঘোষ ও শাহজাদ নাসির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১২ঘ.