ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবিনা খাতুনের ৮ গোলের সুবাদে মহিলা ফুটবলে বিশাল জয় পেয়েছে সাতক্ষীরা। শনিবার কুষ্টিয়ায় তারা ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক দলকে।
সাবিনা ছাড়া সুরাইয়া সুলতানা দুটি এবং আজমিরা, তাসলিমা ও শারমিন একটি করে গোল করেন সাতক্ষীরার হয়ে।
নীলফামারীতে অনুষ্ঠিত আরেক ম্যাচে ঠাকুরগাঁও ৯-০ গোলে বিধ্বস্ত করেছে দিনাজপুরকে।
বিলকিস ও মুনমুনের হ্যাটট্রিকে ঠাকুরগাঁওয়ের বড় জয়ের ভিত রচিত। এর মধ্যে চার গোল করেন বিলকিস। অন্য গোল দুটো মনোশাহা ও জাফুরার।
এছাড়া টাঙ্গাইল ৫-০ গোলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে এবং বাগেরহাট ১-০ গোলে সিরাজগঞ্জকে হারিয়েছে। আর মাগুরা-ঝিনাইদহ, নেত্রকোনা-খুলনা এবং কিশোরগঞ্জ-গোপালগঞ্জ গোলশূন্য ড্র করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩৩ঘ.
bdnews24