২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়মন্ড লিগে টাইসন গের সাফল্য

অলিম্পিকের ঠিক আগে দারুণ অনুপ্রেরণাদায়ক সাফল্য পেয়েছেন টাইসন গে। শুক্রবার লন্ডন ডায়মন্ড লিগ অ্যাথলেটিক্সে ১০০ মিটার দৌড় জিতে নিয়েছেন এই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিকের ঠিক আগে দারুণ অনুপ্রেরণাদায়ক সাফল্য পেয়েছেন টাইসন গে। শুক্রবার লন্ডন ডায়মন্ড লিগ অ্যাথলেটিক্সে ১০০ মিটার দৌড় জিতে নিয়েছেন এই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন । স্যাঁতসেঁতে ও ঠান্ডা আবহাওয়ার মধ্যে ১০.০৩ সেকেন্ডে সবার আগে ফিনিশিং টেপ স্পর্শ করেন গে। কুঁচকির চোটের কারণে শেষ মুহূর্তে জ্যামাইকান তারকা আসাফা পাওয়েল সরে দাঁড়ানোয় তাকে অবশ্য তেমন কঠিন পরীক্ষার সামনে পড়তে হয়নি। এই সাফল্যে ১০০ ও ২০০ মিটারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উচ্ছ্বসিত। তিনি বলেন, “জিততে পেরে খুব ভালো লাগছে। আবহাওয়া খারাপ ছিলো না। ভিন্ন-ভিন্ন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। এই আবহাওয়া আমাকে অলিম্পিকের জন্য মানসিক প্রস্তুতিতে দারুণ সাহায্য করেছে।” “আমি খুব ভালো আছি....আমি অলিম্পিকে সোনা জিততে চাই,” যোগ করেন যুক্তরাষ্ট্রের ২৯ বছর বয়সী দৌড়বিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৩৭ঘ.