ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় স্কুল ফুটবলের শিরোপা জিতেছে নারায়ণগঞ্জের ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে চট্টগ্রামের কাঠিরহাট হাই স্কুলকে হারিয়েছে।
নির্ধারিত সময় খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিলো।
দশম মিনিটে রাব্বির গোলে এগিয়ে যায় ইসদাইর (১-০)। বিরতির ঠিক আগে কাঠিরহাটকে সমতায় ফেরায় আব্দুল্ল¬াহ (১-১)।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় (অতিরিক্ত সময় হয়নি) টাইব্রেকারের লটারির সামনে দাঁড়াতে হয় দুদলকে।
টাইব্রেকারে ইসদাইরের পক্ষে গোল করে সনি, মমিনুল, মিঠু ও শিমুল। কাঠিরহাটের গোলদাতা আব্দুল্লাহ, রাকিব ও ওসমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২০ঘ
bdnews24