২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি লিগে ঊষার বিশাল জয়

প্রিমিয়ার হকি লিগে বিশাল জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ১০-২ গোলে সাধারণ বীমাকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 06:19 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিমিয়ার হকি লিগে বিশাল জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ১০-২ গোলে সাধারণ বীমাকে হারিয়েছে। ঊষার জয়ে সবচেয়ে বড় অবদান চার গোল করা মঈনুল ইসলাম কৌশিকের। এছাড়া শাহবাজ আলী দুটি এবং আতিক, আক্তার আলী, সারোয়ার হোসেন ও মোহাম্মদ ইমরান একটি করে গোল করেন। সাধারণ বীমার দুটো গোলই এনামুল কবিরের। দিনের অন্য ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মেরিনার ইয়াংস ক্লাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০১০ঘ.