২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশংসাকে ভয় পাচ্ছেন দেল বস্ক

অতিরিক্ত প্রশংসা নিয়ে চিন্তিত ভিসেন্তে দেল বস্ক। ইউরো চ্যাম্পিয়নদের কোচের আশঙ্কা, অতিরিক্ত প্রশংসা তার দলের খেলায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অতিরিক্ত প্রশংসা নিয়ে চিন্তিত ভিসেন্তে দেল বস্ক। ইউরো চ্যাম্পিয়নদের কোচের আশঙ্কা, অতিরিক্ত প্রশংসা তার দলের খেলায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গত ১ জুলাই ইতালিকে ৪-০ গোলে হারিয়ে ইউরোর শিরোপা অক্ষুন্ন রেখেছে স্পেন। প্রথম দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের অসাধারণ কীর্তি তাদেরই। তাই অনেকেই স্পেনের এই দলটিকে ফুটবল ইতিহাসের সেরা দল হিসেবে মনে করছে। এ প্রসঙ্গে দেল বস্ক বলেন, “অতিরিক্ত প্রশংসা ভয়ঙ্কর। এটা স্বাভাবিক নয়। প্রতিটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ১৬টি দল অংশ নেয়। তার মধ্যে ১৫টিই শিরোপা জিততে ব্যর্থ হয়।” “হারকেও ইতিবাচক হিসেবে নিতে হবে,” যোগ করেন তিনি। স্পেনের ইউরো জয়ী দলটির তিন জন অলিম্পিক দলেও খেলবেন। অলিম্পিকেও সোনা জয়ের ব্যাপারে আশাবাদী দেল বস্ক। লন্ডন অলিম্পিকে স্পেনের গ্র“প সঙ্গী জাপান, হন্ডুরাস ও মরক্কো। কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে তাদের প্রতিপক্ষ হবে ব্রাজিল, মিশর, বেলারুশ বা নিউজিল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪৪ঘ.