২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শূটিংয়ে আসিফের ব্যর্থতা

শনিবার জাতীয় শূটিং প্রতিযোগিতার শেষ দিনে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে তৃতীয় হয়েছেন কমনওয়েলথ গেমসে সোনা জয়ী আসিফ হোসেন খান। সোনা জিতেছেন ঢাকা রাইফেল ক্লাবের আব্দুল্ল¬াহ হেল বাকি। রুপা আর্মি শূটিং অ্যাসোসিয়েশনের ইমাম হোসেনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার জাতীয় শূটিং প্রতিযোগিতার শেষ দিনে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে তৃতীয় হয়েছেন কমনওয়েলথ গেমসে সোনা জয়ী আসিফ হোসেন খান। সোনা জিতেছেন ঢাকা রাইফেল ক্লাবের আব্দুল্ল¬াহ হেল বাকি। রুপা আর্মি শূটিং অ্যাসোসিয়েশনের ইমাম হোসেনের। ৪টি সোনা, ৩টি রুপা ও ৪টি ব্রোঞ্জ জিতে প্রতিযোগিতার সেরা দল ঢাকা রাইফেল ক্লাব। ২টি সোনা, ১টি রুপা এবং ২টি ব্রোঞ্জ জয়ী সাভার সেনা শূটিং ক্লাব দ্বিতীয়। শেষ দিনে ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগে সোনা জিতেছেন বিকেএসপি শূটিং ক্লাবের রিসালাতুল ইসলাম। ঢাকা রাইফেল ক্লাবের শোভন চৌধুরী রুপা ও কুমিল্ল¬া রাইফেল ক্লাবের মাহমুদুল হাসান ব্রোঞ্জ পেয়েছেন। ৫০ মিটার পিস্তল বিভাগে সাভার সেনা শূটিং ক্লাবের ইকবাল হোসেন সোনা, আর্মি শূটিং অ্যাসোসিয়েশনের মহেন্দ্র কুমার সিং রুপা ও রায়হানুল ইসলাম ব্রোঞ্জ জিতেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৭ঘ.