ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের ইউরোতে গ্র“প পর্বের তিন ম্যাচেই জয় পাওয়া একমাত্র দল জার্মানি। শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অদম্য জার্মানদের প্রতিপক্ষ অপ্রত্যাশিতভাবে রাশিয়াকে হারিয়ে নক আউট পর্বে উঠে আসা গ্রিস।
‘মৃত্যুকূপ’ নামে পরিচিত ‘বি’ গ্র“পের তিন প্রতিপক্ষ পর্তুগাল, নেদারল্যান্ডস ও ডেনমার্ককে হারিয়েই তিনবারের চ্যাম্পিয়ন জার্মানির শেষ আটে উত্তরণ। তবে শক্ত রক্ষণভাগের গ্রিসের সামনে তাদের কঠিন পরীক্ষায় পড়ার কথা।
বাছাই পর্বের ১০ ম্যাচে মাত্র ৫ গোল খেয়েছে গ্রিস। আর ইউরোতে তিন ম্যাচে তিনবার গ্রিকদের জালে বল ঢুকেছে।
শুক্রবারের প্রতিপক্ষ সম্পর্কে জার্মানির মিডফিল্ডার স্যামি খেদিরা বলেন, “গ্রিস খুবই স্বয়ংসম্পূর্ণ দল। কৌশলগত দিকে দিয়ে খুবই শক্তিশালী, গোছানো এবং আক্রমণাত্মক। তারা দ্রুত প্রতিপক্ষের রক্ষণ ভেঙ্গে ফেলতে সক্ষম। এই টুর্নামেন্টে তারা মাত্র তিন/চারটি সুযোগ পেয়ে তিনটিকেই গোলে পরিণত করেছে। এ থেকেই বোঝা যায় সুযোগ কাজে লাগাতে তারা কতটা দক্ষ।”
“তাই আমাদের ধৈর্য ধরতে হবে এবং অনেক দৌড়াতে হবে। স্থির হয়ে পড়লে ওদেরকে হারানো কঠিন হয়ে পড়বে। একটানা আক্রমণ করে ওদের ক্লান্ত করে ফেলতে হবে,” যোগ করেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
নিষেধাজ্ঞার কারণে গ্র“প পর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি জেরম বোয়েটাং। তবে গ্রিসের বিপক্ষে খেলবেন জার্মান ডিফেন্ডার ।
অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে জর্জ কারাগুনিসকে পাচ্ছে না গ্রিস। অধিনায়ক ও দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ের অনুপস্থিতি গ্রিকদের জন্য বড় ধাক্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১৬ঘ.
bdnews24