২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র“প চ্যাম্পিয়ন হয়েই সেমিতে মোহামেডান

ক্লাব কাপ হকি টুর্নামেন্টে গ্র“প চ্যাম্পিয়ন হয়েই সেমি ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৬-৩ গোলে সোনালী ব্যাংকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্লাব কাপ হকি টুর্নামেন্টে গ্র“প চ্যাম্পিয়ন হয়েই সেমি ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৬-৩ গোলে সোনালী ব্যাংকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে মামুনুর রহমান চয়ন ও আলমগীর কবির রানা দুটি করে গোল করেন। গোলাম মোস্তফা মানিক ও রাসেল মাহমুদ জিমি করেন একটি করে গোল। সোনালী ব্যাংকের হয়ে রানা জোবায়ের দুটি ও শাহজাদ নাসির একটি গোল করেন। দিনের অন্য ম্যাচে মেরিনার ইয়াংস ৪-১ গোলে আজাদ এসসিকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৫০ঘ.