ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার সিটিসেল প্রিমিয়ার বাস্কেটবল লিগে বকসী বাজার এসসি জয় পেয়েছে। ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে তারা ৮১-৬৭ পয়েন্টে হরনেটস এসসিকে হারিয়েছে।
অবশ্য প্রথমার্ধে হরনেটস ৪০-৩০ পয়েন্টে এগিয়েছিলো।
বকসী বাজারের জয়ে মাহিন ১৯ ও আসিফ ১৬ স্কোর করেন। আর হরনেটসের পক্ষে হামিদুর ৩৬ ও মিজানুর ১৬ পয়েন্ট পেয়েও দলকে জেতাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯২০ঘ.
bdnews24