ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের একমাত্র ম্যাচে মুক্তিযোদ্ধা ২-০ গোলে শেখ রাসেল ক্রীড়াচক্রকে হারিয়েছে। বিজয়ীদের দুই গোলদাতা নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবা ও এমিলি।
এই জয়ের সুবাদে শীর্ষে থাকা আবাহনীর পাশে দাঁড়িয়েছে মুক্তিযোদ্ধা। ১৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা আবাহনীর পয়েন্টও তা-ই।
১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শেখ রাসেলের অবস্থান চতুর্থ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৫ঘ.
bdnews24