ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরো-২০১২র শেষ প্রস্তুতি ম্যাচেও ফ্রান্স সফল। মঙ্গলবার করিম বেনজেমার দুই গোলের সুবাদে এস্তোনিয়াকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
এ নিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত রইলো ১৯৯৮ সালে বিশ্বকাপ এবং তার দুই বছর পর ইউরো বিজয়ী ফ্রান্স।
বেনজেমা ছাড়া বিজয়ী দলের অন্য দুই গোলদাতা ফ্র্যাঙ্ক রিবেরি ও জেরেমি মেনেজ। ইউরোতে ফ্রান্সের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচটি হবে সোমবার। ‘ডি’ গ্র“পের অন্য দুই দল ইউক্রেন ও সুইডেন।
শেষ প্রস্তুতি ম্যাচে জিতেছে সুইডেনও। সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা।
তবে হেরে গেছে ইউরোর সহ-আয়োজক ইউক্রেন। ইউরোর চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ তুরস্কের কাছে ২-০ গোলে হেরে গেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২১৮ঘ.
bdnews24