ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘ডি’ গ্র“পের খেলার সূচী চূড়ান্ত হয়েছে।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৬ থেকে ২৪ জুন পর্যন্ত নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
‘ডি’ গ্র“পে বাংলাদেশের সঙ্গে রয়েছে উজবেকিস্তান, জর্ডান, ইয়েমেন ও স্বাগতিক নেপাল।
বাংলাদেশ ১৬ জুন প্রথম ম্যাচে স্বাগতিক নেপাল, ১৮ জুন উজবেকিস্তান, ২০ জুন জর্ডান ও ২৪ জুন ইয়েমেনের মুখোমুখি হবে।
২ থেকে ১০ জুন এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২২৬ঘ.
bdnews24