২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ রাউন্ডে লি না ও কেভিতোভা

ফ্রেঞ্চ ওপেন টেনিসের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন মেয়েদের একেকের বর্তমান চ্যাম্পিয়ন চীনের লি না ও উইম্বলডন চ্যাম্পিনয় পেত্রা কেভিতোভা। তবে হেরে গেছেন চতুর্দশ বাছাই ইতালির ফ্রান্সেসকা স্কিয়াভোনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রেঞ্চ ওপেন টেনিসের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন মেয়েদের একেকের বর্তমান চ্যাম্পিয়ন চীনের লি না ও উইম্বলডন চ্যাম্পিনয় পেত্রা কেভিতোভা। তবে হেরে গেছেন চতুর্দশ বাছাই ইতালির ফ্রান্সেসকা স্কিয়াভোনে। লি না ৩-৬, ৬-২, ৬-১ গেমে ক্রিস্টিনা ম্যাকহ্যালেকে এবং কেভিতোভা ৬-২, ৪-৬, ৬-১ গেমে নিনা ব্রাতচিকোভাকে হারান। যুক্তরাষ্ট্রের ভারভারা লেপচেঙ্কোর কাছে ৩-৬, ৬-৩, ৮-৬ গেমে হেরে যান স্কিয়াভোনে। পুরুষ এককে তৃতীয় রাউন্ডের বাধা অতিক্রম করেছেন প্রতিযোগিতাটির শুরু থেকেই চোটের সঙ্গে লড়াই করতে থাকা যুক্তরাজ্যের অ্যান্ডি মারে। চতুর্থ রাউন্ডে তার সঙ্গী ডেভিড ফেরার ও জাঙ্কো টিপসারেভিচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৪৩ ঘ.