২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে জার্মানির জয়

‘ইউরো ২০১২’-এর প্রথম প্রস্তুতি ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে গেলেও দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ইসরায়েলকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘ইউরো ২০১২’-এর প্রথম প্রস্তুতি ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে গেলেও দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ইসরায়েলকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি। জার্মানির লিপজিংয়ের রেড বুল অ্যারেনায় বৃষ্টিøাত ম্যাচে প্রায় ডজন খানেক গোলের সুযোগ নষ্ট করেছে তিন বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। তবে ৪০ মিনিটে স্ট্রাইকার মারিও গোমেজ ও ৮২ মিনিটে বদলি খেলোয়াড় আন্দ্রে স্কুরলের লক্ষ্যভেদে জয় পায় জোয়াকিম লউয়ের দল। ৯ জুন ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে লড়াইয়ে নামবে জার্মানি। ‘বি’ গ্র“পের অন্য দুইটি দল নেদারল্যান্ডস ও ডেনমার্ক। জার্মানির পাশাপাশি জিতেছে ফ্রান্সও। ১১ মিনিটে ফ্রাঙ্ক রিবেরি ও ১৬ মিনিটে ফ্লোরেন্ত মালুদার লক্ষ্যভেদে ২-০ গোলে সার্বিয়াকে হারিয়েছে তারা। প্রথম প্রস্তুতি ম্যাচেও আইসল্যান্ডের বিপক্ষে জিতেছিলো ফ্রান্স। ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে ১১ জুন ইংল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। এর আগে মঙ্গলবার এস্তোনিয়ার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৬ঘ.