ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাস্কেটবল লিগে দি গ্রেগারিয়াস ১০২-৪০ পয়েন্টের বিশাল ব্যবধানে মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাবকে হারিয়েছে।
বিজয়ী দল প্রথমার্ধে ৪৬-১৬ পয়েন্টে এগিয়েছিলো।
গ্রেগারিয়াসের পক্ষে মিথুন ২৭ ও শোয়েব ১৬ এবং মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাবের পক্ষে জাইমুল ১০ ও রাজীব ৯ পয়েন্ট স্কোর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৬ঘ.
bdnews24