২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরেনার পর ভেনাসেরও বিদায়

ছোট বোন সেরেনার পথ ধরে ভেনাস উইলিয়ামসও বিদায় নিয়েছেন ফ্রেঞ্চ ওপেন থেকে। দ্বিতীয় রাউন্ডে ভেনাস হেরে গেছেন আগনিয়েস্কা রাদওয়ান্সকার কাছে। ম্যাচের ফল ৬-২, ৬-৩।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 04:07 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছোট বোন সেরেনার পথ ধরে ভেনাস উইলিয়ামসও বিদায় নিয়েছেন ফ্রেঞ্চ ওপেন থেকে। দ্বিতীয় রাউন্ডে ভেনাস হেরে গেছেন আগনিয়েস্কা রাদওয়ান্সকার কাছে। ম্যাচের ফল ৬-২, ৬-৩। ৭টি গ্র্যান্ড স্লাম বিজয়ী ভেনাসের মতো দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন অষ্টম বাছাই ফ্রান্সের মারিয়ন বার্তোলিও। গত বার সেমিফাইনালে ওঠা বার্তোলি হার মেনেছেন ক্রোয়েশিয়ার পেত্রা মার্তিকের কাছে। তবে তৃতীয় রাউন্ডে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন লি না, উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা ও সাবেক এক নম্বর খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি। পুরুষ এককে দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে, জো-উইলফ্রিড সোঙ্গা, ডেভিড ফেরার ও হুয়ান মোনাকো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২০৫ঘ.