২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগের সঙ্গে শেখ রাসেলের ড্র

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়াচক্রকে রুখে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে দুদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 03:02 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়াচক্রকে রুখে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে দুদল। অবশ্য জয় পাওয়ার মতো খেলেওনি শেখ রাসেল। পুরো ম্যাচে মাত্র দুটি সুযোগ পেয়েছে তারা। ম্যাচের ২৬ মিনিটে প্রথম সুযোগ পায় শেখ রাসেল। কিন্তু ক্যামেরুনের মিডফিল্ডার অলিভারের ক্রস থেকে নাইজেরীয় স্ট্রাইকার বুকোলা ওলালেকানের শট আরামবাগের গোলরক্ষক বিপ্ল¬ব কুমার দৃঢ়তার সঙ্গে ঠেকিয়ে দেন। শেষ মুহূর্তে আবার শেখ রাসেলের জন্য আক্ষেপ। এবারেরটা আরো বড়। কারণ ডি-বক্সের সামনে থেকে নেয়া বুকোলার চমৎকার শট সাইড বারে লেগে ফিরে আসে। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শেখ রাসেলের অবস্থান তৃতীয়। সমান ম্যাচে মাত্র ১০ পয়েন্ট সংগ্রহ করা আরামবাগ আছে নবম স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫০ঘ.