২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিয়ান ওপেনের শিরোপা শারাপোভার

ইতালিয়ান ওপেনের শিরোপা জিতেছেন মারিয়া শারাপোভা। রোমের বৃষ্টিবিঘিœত ফাইনালে তিনি ৪-৬, ৬-৪, ৭-৬ (৭/৫) গেমে হারিয়েছেন লি নাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালিয়ান ওপেনের শিরোপা জিতেছেন মারিয়া শারাপোভা। রোমের বৃষ্টিবিঘিœত ফাইনালে তিনি ৪-৬, ৬-৪, ৭-৬ (৭/৫) গেমে হারিয়েছেন লি নাকে। আগামী ২৭ মে থেকে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের প্রস্তুতি ভালো হওয়ায় দারুণ খুশি শারাপোভা। ম্যাচ শেষে মেয়েদের র‌্যাংকিংয়ে দুই নম্বরে থাকা শারাপোভা বলেন, “রোলাঁ গারোঁতে যাওয়ার আগে এই জয় আমাকে অনুপ্রাণিত করবে।” গত বছর ফ্রেঞ্চ ওপেন জিতে চীনকে প্রথম গ্র্যান্ড স্লাম উপহার দিলেও তার পর থেকে আর কোনো শিরোপা জিততে পারেননি লি না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৫৬ঘ.