২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রহমতগঞ্জকে হারিয়ে তৃতীয় স্থানে শেখ রাসেল

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে রহমতগঞ্জকে ৩-২ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। এই জয়ের ফলে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শেখ রাসেল উঠে গেছে তৃতীয় স্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে রহমতগঞ্জকে ৩-২ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। এই জয়ের ফলে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শেখ রাসেল উঠে গেছে তৃতীয় স্থানে। আর হেরে যাওয়ায় দশম স্থান থেকে রহমতগঞ্জের অবস্থান সবচেয়ে নিচে। ফিরতি লেগে শেখ রাসেলের এটি টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে তারা ফেনী সকার ক্লাবকে ১-০ গোলে হারিয়েছিলো। বুধবার শুরুতেই এগিয়ে যায় শেখ রাসেল। নবম মিনিটে বাম প্রান্ত থেকে নেয়া জাহেদ পারভেজ চৌধুরীর ক্রস থেকে গোল করেন ইমন বাবু (১-০)। ২৬ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার এনসে ফ্রান্সিসের ডান পায়ের জোরালো শট সমতায় ফেরায় রহমতগঞ্জকে (১-১)। তবে চার মিনিট পরই ডি-বক্সের বাইরে থেকে নেয়া ক্যামেরুনের স্ট্রাইকার অলিভারের শট রহমতগঞ্জ ডিফেন্ডার শাকিলের গায়ে লেগে জালে চলে গেলে আবার এগিয়ে যায় শেখ রাসেল (২-১)। ৪০ মিনিটে সেনেগালের স্ট্রাইকার মুকিদ আইয়ান ব্যবধান ৩-১ করেন। কিন্তু বিরতির ঠিক আগে ইদ্রিস কাসেরির লক্ষ্যভেদে ৩-২ হয়ে যায়। খেলার শেষ মুহূর্তে কাসিরির শট শেখ রাসেলের ডিফেন্ডার আল আমিন বিপদমুক্ত না করলে ড্র-ও করতে পারতো রহমতগঞ্জ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৫ ঘ.