ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় বারের মতো মাদ্রিদ ওপেনের শিরোপা জিতে রাফায়েল নাদালকে পেছনে ফেলে পুরুষদের টেনিস র্যাংকিংয়ের দুই নম্বরে উঠে এসেছেন রজার ফেদেরার। একটি রেকর্ডও স্পর্শ করেছেন সুইজারল্যান্ডের তারকা। নাদালের পর তিনি এখন ২০টি মাস্টার্স শিরোপার মালিক।
রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ী ফেদেরারের এ বছর এটি চতুর্থ এবং সব মিলিয়ে ৭৪তম শিরোপা।
আগামী ২৭ মে থেকে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলে আবার র্যাংকিংয়ের শীর্ষে উঠে যাবেন কয়েক বছর আগেও টেনিস বিশ্বকে শাসন করা ফেদেরার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৫৪ ঘ.
bdnews24