ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার ক্যারোলিন ওজনিয়াকিকে ১-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। শেষ আটে তার প্রতিপক্ষ মারিয়া শারাপোভা।
এই মৌসুমে ক্লে-কোর্টে এটি সেরেনার টানা দশম জয়।
চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভার বিপক্ষে ওয়াক-ওভার পেয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন শারাপোভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫০ ঘ.
bdnews24