ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দুই সপ্তাহ বিরতির পর বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগ।
প্রথম দিনে দুটো ম্যাচ হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। টাঙ্গাইল স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ বিজেএমসি।
প্রথম লেগ শেষে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ঢাকা আবাহনী। তাদের চেয়ে তিন পয়েন্ট কম নিয়ে মুুক্তিযোদ্ধার অবস্থান দ্বিতীয়।
বিজেএমসি (১৬ পয়েন্ট) তৃতীয়, শেখ জামাল (১১) সপ্তম এবং ফরাশগঞ্জ (৮) পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৩ ঘ.
bdnews24