২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগের সেরা গোল রুনির

গোলটা এক কথায় অসাধারণ। গত বছরের ফেব্র“য়ারিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ওভারহেড কিকে করা ওয়েইন রুনির গোলটি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে গত ২০ বছরের মধ্যে সেরা গোল নির্বাচিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 02:08 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলটা এক কথায় অসাধারণ। গত বছরের ফেব্র“য়ারিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ওভারহেড কিকে করা ওয়েইন রুনির গোলটি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে গত ২০ বছরের মধ্যে সেরা গোল নির্বাচিত হয়েছে। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাক্রোবেটিক ভঙ্গিতে করা ঐ গোল ম্যানচেস্টার ইউনাইটেডকে শুধু ২-১ ব্যবধানে জয়ই এনে দেয়নি, শিরোপার পথেও এগিয়ে দিয়েছিলো অনেকখানি। ২০০২ সালে নিউক্যাসলের বিপক্ষে আর্সেনালের ডেনিস বার্গক্যাম্পের বাঁকানো শটে করা গোলটি দ্বিতীয় হয়েছে। তৃতীয় স্থানে আছে ২০০০ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আর্সেনালেরই থিয়েরি অঁরির ভলিতে করা গোলটি। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, কয়েক লাখ ফুটবল-ভক্তের অংশগ্রহণে এই তিনটি গোল অর্ধেকের বেশি ভোট পেয়েছে। এর মধ্যে রুনির গোল পেয়েছে ২৬ শতাংশ, বার্গক্যাম্পের ১৯ শতাংশ আর অঁরির ১৫ শতাংশ ভোট। এমন দারুণ অর্জনে রুনি দারুণ খুশি। উচ্ছ্বাস ভরা কণ্ঠে তিনি বলেন, “প্রিমিয়ার লিগের খেলা দেখে আমি বড় হয়েছি। প্রিমিয়ার লিগের ইতিহাসে সেরা গোলের সম্মান পাওয়ার অনুভূতি এক কথায় অসাধারণ।” “যারা আমার গোলটিকে ভোট দিয়েছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই,” যোগ করেন ইংল্যান্ডের জাতীয় দলের স্ট্রাইকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০০৪ ঘ.