২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লা লিগাই ছিলো সবচেয়ে কঠিন পরীক্ষা: মরিনহো

পর্তুগাল, ইংল্যান্ড ও ইতালির পর স্পেনের লিগ শিরোপাও এখন হোসে মরিনহোর মুঠোয়। পোর্তো, চেলসি ও ইন্টার মিলানকে শিরোপা এনে দেয়া ‘স্পেশাল ওয়ান’ এ মুহূর্তে রিয়াল মাদ্রিদকে নিয়ে লা লিগার সাফল্য উদযাপনে ব্যস্ত। এবার মরিনহো একটু বেশিই উচ্ছ্বসিত। কারণ তার মতে, লা লিগা জয়ই তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্তুগাল, ইংল্যান্ড ও ইতালির পর স্পেনের লিগ শিরোপাও এখন হোসে মরিনহোর মুঠোয়। পোর্তো, চেলসি ও ইন্টার মিলানকে শিরোপা এনে দেয়া ‘স্পেশাল ওয়ান’ এ মুহূর্তে রিয়াল মাদ্রিদকে নিয়ে লা লিগার সাফল্য উদযাপনে ব্যস্ত। এবার মরিনহো একটু বেশিই উচ্ছ্বসিত। কারণ তার মতে, লা লিগা জয়ই তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিলো। অ্যাথলেতিক বিলবাওকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হওয়ার পর এক টেলিভিশন সাক্ষাৎকারে মরিনহো বলেন, “এটাই (লা লিগা) সবচেয়ে কঠিন ছিলো।” “একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত কেউই আমাদের বিন্দুমাত্র ছাড় দেয়নি। বিলবাও তাদের সেরা দল নামিয়েছিলো। ওদের স্টেডিয়ামও পরিপূর্ণ ছিলো। ওরা জিততে চেয়েছে আর সেজন্য লড়াইও করেছে। আর এটাই তো হওয়া উচিৎ” যোগ করেন রিয়াল মাদ্রিদের কোচ। পোর্তো, চেলসি ও ইন্টার মিলানকে দুটো করে শিরোপা এনে দিয়েছিলেন। এবার জিতলেন লা লিগার শিরোপা। অর্থাৎ মরিনহোর বর্ণাঢ্য কোচিং-জীবনে লিগ শিরোপার সংখ্যা এখন ৭টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮০০ ঘ.