২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের নতুন কোচ রয় হজসন

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের নতুন কোচ রয় হজসন। চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মঙ্গলবার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 04:12 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের নতুন কোচ রয় হজসন। চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মঙ্গলবার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে এফএ জানায়, “ফুটবল অ্যাসোসিয়েশন আনন্দের সঙ্গে জানাচ্ছে রয় হজসনকে ইংল্যান্ডের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।” প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট ব্রমউইচের কোচের দায়িত্ব ছেড়ে আসা ৬৪ বছর বয়সী হজসনের অধীনে আগামী মাসে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বে খেলবে ইংল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২০৭ ঘ.