২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুভেন্টাসের শীর্ষস্থান সুসংহত

ইতালির সেরি আ’য় রোববার নোভারাকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস। জিতেছে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানও। সিয়েনাকে ৪-১ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির সেরি আ’য় রোববার নোভারাকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস। জিতেছে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানও। সিয়েনাকে ৪-১ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। ৩৫ খেলায় জুভেন্টাসের পয়েন্ট ৭৭। এবারের ইতালিয়ান লিগে এখন পর্যন্ত তারাই একমাত্র অপরাজিত। জুভেন্টাসের সমান খেলায় এসি মিলানের পয়েন্ট ৭৪। গত অক্টোবরে হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর রোববারই প্রথম গোল করেন এসি মিলানের স্ট্রাইকার আন্তনিও কাসানো। চেসেনাকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান দখলের লড়াইয়ে যোগ দিয়েছে ইন্টার মিলানও। ৩৫ খেলায় তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। সমান খেলায় নাপোলি, উদিনেসে এবং লাৎসিওর পয়েন্টও ৫৫। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৪৫ ঘ.