ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার ইরানের তেহরানে ডেভিস কাপ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্র“প-৩এ মালয়েশিয়ার কাছে ৩-০ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ।
প্রথম এককে বাংলাদেশের রঞ্জন রাম ৩-৬, ১-৬ গেমে এবং দ্বিতীয় এককে অমল রায় হেরেছেন ৬-৪, ৫-৭, ৪-৬ গেমে ।
দ্বৈতেও একই দশা। হেনরী পৃথুল মন্ডল ও রঞ্জন রাম জুটি ২-৬, ১-৬ গেমে হেরে যান।
শনিবার বাংলাদেশ দল রেলিগেশন রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই রাউন্ডের ফলের ওপরেই নির্ভর করছে বাংলাদেশ আগামী বছর ডেভিস কাপের কোন্ পর্বে খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৩ ঘ.
bdnews24