২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগের সঙ্গে সকার ক্লাবের ড্র

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগের শেষ ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ও ফেনী সকার ক্লাব ড্র করেছে। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির ফল ১-১।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগের শেষ ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ও ফেনী সকার ক্লাব ড্র করেছে। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির ফল ১-১। ১৪ মিনিটে এলেটা কিংসলের পাস থেকে আরামবাগকে এগিয়ে দেন উমকরু গুডউইন। তিন মিনিট পর ফেনী সকারকে সমতায় ফেরান মার্কসম্যান রোল্যান্ড। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে সকার ক্লাব। সমান ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে আরামবাগের অবস্থান দশম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৫ ঘ.