২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাশগঞ্জের সঙ্গে মোহামেডানের ড্র

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগ ড্র দিয়ে শেষ করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান গোলশূন্য ড্র করেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 02:58 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগ ড্র দিয়ে শেষ করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান গোলশূন্য ড্র করেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সঙ্গে। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান পঞ্চম। পুরো প্রথম লেগের মতো বৃহস্পতিবারও মোহামেডান জ্বলে উঠতে পারেনি। গোল করার মতো ভালো সুযোগও তৈরি করতে পারেনি ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির। তৃতীয় মিনিটেই একটি সুযোগ নষ্ট করে মোহামেডান। শরিফুল ইসলামের ক্রস থেকে নাইজেরীয় স্ট্রাইকার উইলকক্সের শট ঠেকিয়ে দেন ফরাশগঞ্জের গোলরক্ষক শাকিল। ৩৯ মিনিটে শরিফুলের পাস থেকেই আবার গোল করতে ব্যর্থ হন উইলকক্স। মোহামেডানের কোচ এমেকা ইউজিগো দলের খেলা নিয়ে একদমই সন্তুষ্ট নন। ম্যাচ শেষে তিনি বলেন, “খেলোয়াড়দের কাছ থেকে এমন বাজে পারফরম্যান্স আশা করিনি। অবশ্য শুধু আজ নয়, পুরো প্রথম লেগেই তাদের পারফরম্যান্স ছিলো হতাশাজনক।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫১ ঘ.