২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাইব্রেকারে জিতে ফাইনালে বায়ার্ন মিউনিখ

রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। আগামী ১৯ মে অনুষ্ঠেয় ফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ চেলসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 09:37 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। আগামী ১৯ মে অনুষ্ঠেয় ফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ চেলসি। গত সপ্তাহে সেমিফাইনালের প্রথম লেগ ২-১ গোলে জিতেছিলো স্বাগতিক বায়ার্ন। বুধবার সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালও একই ব্যবধানে জেতায় খেলা গড়ায় টাইব্রেকারে। ষষ্ঠ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে এগিয়ে যায় রিয়াল। ১৪ মিনিটে রোনালদোই দ্বিগুণ করেন ব্যবধান। তবে ২৭ মিনিটে আরিয়েন রোবেন পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়ে নিয়ে আসেন। তাই দুই লেগ মিলিয়ে ফলাফল দাঁড়ায় ৩-৩। ৯০ মিনিট পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় অতিরিক্ত সময়ে খেলা গড়ায়। কিন্তু অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় টাইব্রেকারের সামনে দাঁড়াতে হয় দু দলকে। টাইব্রেকারে রোনালদো ও কাকার শট ঠেকিয়ে বায়ার্নের জয়ের নায়ক গোলরক্ষক নয়ের। রিয়ালের গোলরক্ষক ক্যাসিয়াসও দুটো শট ঠেকিয়েছিলেন। কিন্তু র‌্যামোসের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যাওয়ার পর শোয়েইনস্টাইগার গোল করলে বায়ার্নের ফাইনাল নিশ্চিত হয়ে যায়। বায়ার্নের জন্য সুখবর, ফাইনাল মিউনিখে হবে বলে স্বাগতিকের সুবিধাই পাবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০৩৩৪ ঘ.