২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাসিরির হ্যাটট্রিকে বিপর্যস্ত ব্রাদার্স

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নকে বিশাল ব্যবধানে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএস। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উগান্ডার স্ট্রাইকার ইন্দ্রিস কাসিরির হ্যাটট্রিক ৪-০ গোলের জয় এনে দিয়েছে পুরনো ঢাকার ক্লাবটিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নকে বিশাল ব্যবধানে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএস। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উগান্ডার স্ট্রাইকার ইন্দ্রিস কাসিরির হ্যাটট্রিক ৪-০ গোলের জয় এনে দিয়েছে পুরনো ঢাকার ক্লাবটিকে। এবারের লিগে এটি চতুর্থ হ্যাটট্রিক। এর আগে তিন নাইজেরীয় মুক্তিযোদ্ধার সানডে সিজোবা, আরামবাগ ক্রীড়া সংঘের এলিটা কিংসলে ও আবাহনীর লাকি পল হ্যাটট্রিক করেছিলেন। ৩১ মিনিটে শিরফিন রহমান রনির ফ্রিকিক থেকে কাসিরির দুর্দান্ত হেডে রহমতগঞ্জের গোল-উৎসবের সূচনা। ৫৪ মিনিটে কাসিরির লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ করে ফেলে রহমতগঞ্জ। ৬৯ মিনিটে আবার রনি-কাসিরি সমন্বয়ে গোল। রনির ক্রসে হেড করেই হ্যাটট্রিক পূর্ণ করেন কাসিরি। কাসিরির সাফল্যে অনুপ্রাণিত রনি ৮৯ মিনিটে ম্যাচের চতুর্থ ও শেষ গোলটি করেন। এই জয়ের সুবাদে ১০ ম্যাচ থেকে রহমতগঞ্জের সংগ্রহ ৯ পয়েন্ট। সমান ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট ১১। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯১৭ ঘ.