২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউকে আটকে দিল এভারটন

ওয়েইন রুনির জোড়া গোলের পরও শেষ সাত মিনিটে দুই গোল খেয়ে বসায় রোববার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে এভারটনের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে লাভ হয়েছে ম্যানচেস্টার সিটির। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা ম্যান ইউর চেয়ে বর্তমানে ৬ পয়েন্টে পিছিয়ে আছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 04:12 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েইন রুনির জোড়া গোলের পরও শেষ সাত মিনিটে দুই গোল খেয়ে বসায় রোববার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে এভারটনের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে লাভ হয়েছে ম্যানচেস্টার সিটির। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা ম্যান ইউর চেয়ে বর্তমানে ৬ পয়েন্টে পিছিয়ে আছে তারা। ৩৫ ম্যাচে ম্যান ইউর পয়েন্ট ৮৩। ৭৭ পয়েন্ট নিয়ে ম্যান সিটি দুই নম্বরে। উলভারহ্যাম্পটনের বিপক্ষে এদিন যদি ম্যান সিটি জিততে পারে তবে দুই নগরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে পয়েন্ট ব্যবধান ৩ এ নেমে আসবে। ৩৪ খেলায় এভারটনের পয়েন্ট ৪৮। আছে সাত নম্বরে। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শুরুতে পিছিয়ে গিয়েছিলো ম্যান ইউ। ৩৩ মিনিটে নিকিকা জেলাভিচের গোলে এগিয়ে যায় সফরকারীরা। আট মিনিট পর খেলায় সমতা ফেরান ম্যান ইউর তারকা স্ট্রাইকার রুনি। প্রথমার্ধের খেলা ১-১ সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে শুরু হয় গোলের বন্যা। ৫৭ মিনিটে ড্যানি ওয়েবেক ও ৬০ মিনিটে ন্যানির গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যান ইউ। ৬৭ মিনিটে মারুয়ানে ফেল্লাইনির গোলে ব্যবধান ৩-২ এ নামিয়ে আনে এভারটন। তবে দুই মিনিট পরই আবারো ব্যবধান বাড়িয়ে ফেলেন রুনি। এক সময় মনে হচ্ছিলো পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শিরোপার আরো কাছে পৌঁছে যাচ্ছে ম্যান ইউ। কিন্তু দুই মিনিটের ব্যবধানে জেলাভিচ (৮৫ মিনিট) ও স্টেভেন পিয়েনারের (৮৭) গোলে শেষ পর্যন্ত ম্যান ইউর কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেয় এভারটন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২০৫ ঘ.