ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে (বাফুফে) শেষ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার নিয়েছেন আটজন। রোববার নির্বাচনের লড়াই থেকে নিজেদের সরিয়ে নেন তারা। তাই প্রার্থী থাকলো ৫২ জন।
সভাপতি পদ থেকে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু নাম প্রত্যাহার করে নেন। তাই কাজী সালউদ্দিনের প্রতিপক্ষ থাকলো শুধুমাত্র আব্দুর রহিম।
জাকারিয়া পিন্টু প্রর্থীতা প্রত্যাহারের কারণ উল্লেখ করেছেন, তাকে হুমকি দেয়া হচ্ছে এবং তার স্ত্রীর অসুস্থতা।
সভাপতি প্রার্থী আব্দুর রহিম অবশ্য সদস্য পদ থেকে নাম প্রত্যাহার করেছেন। এছাড়া আরো নাম প্রত্যাহার করেছেন মকবুল আহমেদ, মেজবাহুর রহমান, মহিউদ্দিন আহমেদ, গোলাম মোহাম্মদ আলমগীর ও খালিদ হোসেন ইয়াদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০২০ঘ.
bdnews24