২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম লেগে অ্যাতলেতিকো ও স্পোর্টিংয়ের জয়

ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে স্পেনের অ্যাতলেতিকো মাদ্রিদ ও পর্তুগালের স্পোর্টিং লিসবন। বৃহস্পতিবার অ্যাতলেতিকো ৪-২ গোলে স্বদেশের ভ্যালেন্সিয়াকে এবং স্পোর্টিং ২-১ গোলে স্পেনের আরেক ক্লাব অ্যাথলেতিক বিলবাওকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 11:46 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে স্পেনের অ্যাতলেতিকো মাদ্রিদ ও পর্তুগালের স্পোর্টিং লিসবন। বৃহস্পতিবার অ্যাতলেতিকো ৪-২ গোলে স্বদেশের ভ্যালেন্সিয়াকে এবং স্পোর্টিং ২-১ গোলে স্পেনের আরেক ক্লাব অ্যাথলেতিক বিলবাওকে হারিয়েছে। নিজেদের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে অ্যাতলেতিকো মাদ্রিদকে ১৮ মিনিটে এগিয়ে দেন ‘দ্য টাইগার’ নামে পরিচিত কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। বিরতির ঠিক আগে সমতা ফেরান ব্রাজিলীয় স্ট্রাইকার জোনাস। তবে বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি স্পেনের লা লিগায় তিন নম্বরে থাকা ভ্যালেন্সিয়া। ৪৯ মিনিটে ডিফেন্ডার মিরান্দা, ৫৪ মিনিটে ফরোয়ার্ড আদ্রিয়ান ও ৭৮ মিনিটে ফ্যালকাও আরেকটি গোল করলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় অ্যাতলেতিকো। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে অর্থাৎ খেলার একেবারে শেষ মুহূর্তে রিকার্দো কস্তার গোলে ব্যবধান ৪-২ এ নামিয়ে আনে ভ্যালেন্সিয়া। আগামী সপ্তাহে ভ্যালেন্সিয়ার মাঠে ফিরতি লেগে আবার মুখোমুখি হবে দুদল। অন্য ম্যাচে নিজেদের মাঠে পিছিয়ে পড়েও চার মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় ছিনিয়ে নিয়েছে স্পোর্টিং। ৫৪ মিনিটে বিলবাওকে এগিয়ে দিয়েছিলেন ডিফেন্ডার জন বোর্দে। কিন্তু ৭৬ মিনিটে এমিলিয়ানো ইনসুয়া ও ৮০ মিনিটে ডিয়েগো ক্যাপেলের গোল জয় এনে দিয়েছে স্বাগতিকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৪১ ঘ.