২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাল ছেড়ে দেননি গার্দিওলা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে হেরে গেলেও হতাশায় ভেঙ্গে পড়েননি পেপ গার্দিওলা। বার্সেলোনা কোচের দৃঢ় বিশ্বাস, আগামী মঙ্গলবার ঘরের মাঠে অনুষ্ঠেয় ফিরতি লেগে জিতে তার দলই শেষ পর্যন্ত ফাইনাল নিশ্চিত করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে হেরে গেলেও হতাশায় ভেঙ্গে পড়েননি পেপ গার্দিওলা। বার্সেলোনা কোচের দৃঢ় বিশ্বাস, আগামী মঙ্গলবার ঘরের মাঠে অনুষ্ঠেয় ফিরতি লেগে জিতে তার দলই শেষ পর্যন্ত ফাইনাল নিশ্চিত করবে। চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বৃষ্টিøাত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, “আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু গোল করতে পারিনি। আর সেটাই শেষ কথা।” “জানতাম কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে। আমরা এখন ফিরতি লেগের অপেক্ষায়। আসলে স্ট্যামফোর্ড ব্রিজে খেলা কখনোই সহজ নয়,” যোগ করেন তিনি। নিজেদে মাঠ ন্যু ক্যাম্পে সাফল্য পাওয়ার ব্যাপারে গার্দিওলা আশাবাদী। তিনি বলেন, “আগামী সপ্তাহে নিজেদের মাঠে আমরা চেষ্টা করবো যত বেশি সম্ভব সুযোগ তৈরি করার। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখা। কাজটা খুব কঠিন। কিন্তু চেষ্টা তো করতেই হবে।” এই মৌসুমে ৬৩ ম্যাচে এটা বার্সেলোনার মাত্র তৃতীয় হার। প্রথম লেগে জিতলেও ন্যু ক্যাম্পে নিজেদের এগিয়ে রাখতে নারাজ চেলসির কোচ রবার্তো দি মাত্তেও। তিনি বলেন, “মনে হয় না এই জয়ের কারণে (ফিরতি লেগে) আমরা এগিয়ে থাকবো। সবাই জানে ন্যু ক্যাম্পে খেলা কতটা কঠিন। কিন্তু আমাদের বিশ্বাস আমরা সেখানে একটি গোল করতে পারবো। আমাদের (ফাইনালে ওঠার) সর্বাত্মক চেষ্টা করতেই হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৫৭ ঘ.