২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল ছাড়লেন মুয়াম্বা

সোমবার হাসপাতাল ছেড়েছেন বোল্টন ওয়ান্ডারার্সের ফুটবলার ফ্যাব্রিস মুয়াম্বা। জীবন রক্ষার জন্য হাসপাতালের ডাক্তারদের প্রতি চিরকৃতজ্ঞ থাকার কথা জানিয়েছেন কঙ্গোর এই মিডফিল্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার হাসপাতাল ছেড়েছেন বোল্টন ওয়ান্ডারার্সের ফুটবলার ফ্যাব্রিস মুয়াম্বা। জীবন রক্ষার জন্য হাসপাতালের ডাক্তারদের প্রতি চিরকৃতজ্ঞ থাকার কথা জানিয়েছেন কঙ্গোর এই মিডফিল্ডার। গত ১৭ মার্চ টটেনহাম হটস্পারের বিপক্ষে ইংল্যান্ডের এফএ কাপের কোয়ার্টার ফাইনাল চলার সময় হার্ট অ্যাটাক হয়ে মাঠের মধ্যে পড়ে যান মুয়াম্বা। মাঠ থেকে তাকে হাসপাতালে নিতে ৭৮ মিনিট লেগেছিলো। বোল্টনের ডাক্তার তাকে ‘প্রায় মৃত’ বলে ঘোষণাও করেছিলেন। কিন্তু অবিশ্বাস্যভাবে মৃত্যুর কোল থেকে ফিরে এসেছেন মুয়াম্বা। এক বিবৃতিতে তিনি বলেন, “হাসপাতাল থেকে ছাড়া পেয়ে স্বাভাবিকভাবেই আমি খুব খুশি। লন্ডন চেস্ট হাসপাতালের যে সব কর্মী আমার শুশ্রƒষা করেছেন তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি রইলো।” “তাদের আত্মনিবেদন, পেশাদারিত্ব ও কর্মদক্ষতা এক কথায় অসাধারণ। আমি আজীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। যে সব শুভাকাক্সক্ষী আমার সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন তাদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি,” যোগ করেন তিনি। পরবর্তী লক্ষ্যের কথা জানাতে গিয়ে ২৪ বছর বয়সী মুয়াম্বা বলেন, “হাসপাতাল ছেড়ে যাওয়ার পর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা ও পরিবারের সঙ্গে মূল্যবান সময় কাটানোর অপেক্ষায় আছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮১৫ ঘ.