২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের মাঠে আর্সেনালের হার

নিজেদের মাঠে অঘটনের শিকার হয়েছে আর্সেনাল। সোমবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে উইগান অ্যাথলেটিকের কাছে ২-১ গোলে হেরে গেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 11:44 AM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজেদের মাঠে অঘটনের শিকার হয়েছে আর্সেনাল। সোমবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে উইগান অ্যাথলেটিকের কাছে ২-১ গোলে হেরে গেছে তারা। তবে হেরে গেলেও পয়েন্ট তালিকায় তিন নম্বরেই আছে আর্সেনাল। ৩৪ খেলা থেকে তাদের সংগ্রহ ৬৪ পয়েন্ট। অবনমনের আশঙ্কায় থাকা উইগান এই জয়ে এখন অনেকটাই স্বস্তিতে। সর্বশেষ পাঁচটি ম্যাচের চারটিতেই জিতলো উইগান। গত বুধবার নিজেদের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকেও ১-০ গোলে হারিয়েছে তারা। ৩৪ পয়েন্ট নিয়ে ষোড়শ স্থানে থাকা উইগান আপাতত অবনমন অঞ্চল থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে। সোমবার এমিরেটস স্টেডিয়ামকে স্তব্ধ করে এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুই গোল করে ফেলে উইগান। ফ্রাঙ্কো দি সান্তো ও জর্ডি গোমেজের লক্ষ্যভেদে ৮ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে যায় আর্সেনাল। ২১ মিনিটে আর্সেনালের ডিফেন্ডার টমাস ভারমাইলেনের হেড ব্যবধান কমিয়েছিলো। কিন্তু এরপর অনেক চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৩৬ ঘ.