২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার আরো কাছে ম্যান ইউ

রোববার ওয়েইন রুনির জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৪-০ ব্যবধানে হারিয়ে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা অক্ষুন্ন রাখার পথে আরো একধাপ এগিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 12:52 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার ওয়েইন রুনির জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৪-০ ব্যবধানে হারিয়ে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা অক্ষুন্ন রাখার পথে আরো একধাপ এগিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ম্যান ইউ। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটির অবস্থান দ্বিতীয়। দুদলের আর চারটি করে ম্যাচ বাকি। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন রুনি। যদিও পেনাল্টিটা ছিলো বিতর্কিত। ম্যান ইউর মিডফিল্ডার অ্যাশলে ইয়াংয়ের বিরুদ্ধে ‘অভিনয়’ করে পেনাল্টি আদায় করার অভিযোগ ওঠে। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ড্যানি ওয়েলবেক। ৭৩ মিনিটে রুনি নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন। ইনজুরি সময়ে চতুর্থ গোলটি করেন ন্যানি। ৩০ এপ্রিল ম্যান সিটির মাঠে খেলতে যাবে ম্যান ইউ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৪৯ ঘ.