২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন চোটে ইউরো শেষ রসির

চোটের কারণে ইউরো ২০১২ তে অংশ নিতে না পারায় শঙ্কায় গুইসিপ্পে রসি ক্ষেপেছেন বলে জানিয়েছেন ইতালির চিকিৎসক ড. প্রফেসর এনরিকো কাস্টেল্লাচ্চি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2012, 04:54 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে ইউরো ২০১২ তে অংশ নিতে না পারায় শঙ্কায় গুইসিপ্পে রসি ক্ষেপেছেন বলে জানিয়েছেন ইতালির চিকিৎসক ড. প্রফেসর এনরিকো কাস্টেল্লাচ্চি। চোটের কারণে লিগের বেশির ভাগ মাঠের বাইরেই থাকতে হয়েছে ভিলারিয়ালে এই আক্রমণভাগের খেলেয়াড়কে। ইউরোর আগে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছিল। গত শুক্রবার ক্লাবের সঙ্গে অনুশীলন করার সময় আবারো চোট পান রসি। নতুন এই চোট শেষ করে দিয়েছে ইতালির হয়ে রসির ইউরো খেলার সম্ভাবনা। এ ব্যাপারে কাস্টেল্লাচ্চি বলেন, “অন্তত আগামী ছয় মাস মাঠে নামা হচ্ছে রসির। এ খবরে ভেঙ্গে পড়েছেন তিনি।” রেডিও স্পোর্টিভাকে কাস্টেল্লাচ্চি বলেন, “তার ফোন থেকেই আমি খবরটা পাই। তিনি খুব করে ফিরতে চেয়েছিলেন। আমার মনে তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।” “এটা একজন অ্যাথলেটের জন্য খুব খারাপ একটা ব্যাপার। এটা আমাদের সকলের জন্যই সমান বেদনাদায়ক। মাত্র দুদিন আগেই তার সঙ্গে আমার কথা হয়, সে সময় জানিয়েছিলেন তিনি খুব ভালো বোধ করছেন,” যোগ করেন তিনি। তিনি বলেন, “ফেরার ব্যাপারে তার উৎসাহ দেখে আমরা খুব খুশি। সম্ভবত আমি নিজেই তাকে ব্যক্তিগতভাবে দেখবো।” “তার আরো একটি অস্ত্রোপচার প্রয়োজন হবে। ফুটবলে ফিরতে এরপর আরো ছয় মাস অপেক্ষা করতে হবে তাকে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২১৩ ঘ.