২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদের হোঁচটে লা লিগায় উত্তেজনা

রোববার ভ্যালেন্সিয়ার সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করে মূল্যবান দুটো পয়েন্ট নষ্ট করেছে রিয়াল মাদ্রিদ। তাই জমে উঠেছে স্পেনের লা লিগার শিরোপার লড়াই। কয়েক সপ্তাহ আগেও বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে থাকা রিয়াল চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে এখন মাত্র ৪ পয়েন্টে এগিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 12:06 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার ভ্যালেন্সিয়ার সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করে মূল্যবান দুটো পয়েন্ট নষ্ট করেছে রিয়াল মাদ্রিদ। তাই জমে উঠেছে স্পেনের লা লিগার শিরোপার লড়াই। কয়েক সপ্তাহ আগেও বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে থাকা রিয়াল চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে এখন মাত্র ৪ পয়েন্টে এগিয়ে। ৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। ৭৫ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই গত তিন বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। তিন নম্বরে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৪৯। স্প্যানিশ লিগের আর ৭ রাউন্ড বাকি। সান্টিয়াগো বার্নাব্যুতে গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতার অসাধারণ নৈপুণ্যে শক্তিশালী প্রতিপক্ষকে আটকে দিয়েছে ভ্যালেন্সিয়া। ক্রিস্টিয়ানো রোনালদো, অ্যাঞ্জেল ডি মারিয়া ও করিম বেনজেমার বেশ কয়েকটি ভালো আক্রমণ দারুণ দক্ষতার সঙ্গে রুখে দেন গুয়াইতা। আগামী ২২ এপ্রিল বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। এল ক্লাসিকোর সা¤প্রতিক দ্বৈরথে পেপ গার্দিওলার দল বার্সেলোনা অনেক-অনেক এগিয়ে। চার বছর পর হোসে মরিনহোর অধীনে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখতে থাকা রিয়াল-সমর্থকদের তাই শঙ্কিত হওয়ারই কথা। রোববার লা লিগার অন্যান্য ম্যাচে লেভান্তে ২-০ গোলে অ্যাতলেতিকো মাদ্রিদকে ও অ্যাথলেতিক বিলবাও ১-০ গোলে সেভিয়াকে হারিয়েছে। এছাড়া মায়োর্কা-গ্রেনাদার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮০২ঘ.