ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে ফিফার পর্যবেক্ষক হিসেবে আসছেন নির্বাহী কমিটির সদস্য মনিলাল ফার্নান্ডো। রোববার বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন এ তথ্য।
বাফুফের গত নির্বাচনে অবশ্য ফিফার প্রতিনিধি ছিলেন চারজন। তারা হলেন- মনিলাল ফার্নান্ডো, দাতো পলমনি, চারমাইন প্যারেরা ও ক্রিসান্তা প্যারেরা।
৩০ এপ্রিল বাফুফের নির্বাচন। অবশ্য ২৮ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কয়েকটি সংস্থার কাউন্সিলর পেতে দেরি হওয়ায় বাফুফের নির্বাচন দু’দিন পিছিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮৫০ঘ.
bdnews24